1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মাধবপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ সময় ছাত্রটির ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় আলী আকবরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা খাদিজা বেগম (৩৯) বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন সোয়াবই গ্রামের সৌরভ মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৪২)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার দুপুরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল সে। পথে আলী আকবরের দোকানের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জের ধরে অভিযুক্তরা তার পথরোধ করেন। পরে তাকে সাইকেল থেকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
এতে ছাত্রটির পিঠ, হাত, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় তারা প্রায় ১৪ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটিও নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীর মা খাদিজা বেগম বলেন, ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park