1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১১ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি

বাগেরহাটে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, জনসাধারণের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাব চত্বরে ও ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো প্রকল্পের অংশ হিসেবে, নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এবছর বিভিন্ন জাতের (ফলজ, বনজ ও ঔষধি) চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আগামীতে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকে সেই প্রত্যাশা কামনা করেন।

তিনি আরও বলেন, শুধু চারা গাছ রোপন করলেই হবে না সেই গাছের যত্ন নিতে হবে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে দুটি করে গাছ রোপন করবেন তাহলে আমাদের চারপাশের প্রকৃতি সবুজে ভরে উঠবে।

নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম ফকির, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিএম আলমগীর হোসাইন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল সাধারণ সম্পাদক আরিফ ঢালী’ জিএম মিজানুর রহমান, বিলাস কর্মকার, মজনু শেখ, রিয়াদ মোড়ল, সোবান হোসাইন, তরিকুল ইসলাম, সহ,স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মিরানুজ্জামান বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ার প্রতীক।পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park