1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নেছারাবাদে সন্ধ্যা নদীর ভাংগন রোধে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুরের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং এর উদ্ভোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২২৭ বার পঠিত

মারুফ পারভেজ বিপ্লব।
স্টাফ রিপোর্টার।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার ছারছীনা শরীফের সামনে এবং কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় নদীতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ছারছীনা এলাকায় ৮৪ মিটার অংশজুড়ে ভাঙনরোধে ৫৬ লাখ টাকা এবং কামারকাঠি মোল্লাবাড়ী সংলগ্ন ১৪০ মিটার এলাকায় ৩৭ লাখ টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মোট ৯৩ লাখ টাকার এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন, ছারছীনা মাদরাসার শিক্ষক মাওলানা মো. নজরুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুর নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল যুবায়ের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, “দীর্ঘদিন ধরে কাউখালির আমরাজুড়ি ফেরিঘাটের দুই প্রান্ত, নেছারাবাদের ছারছীনা ও কামারকাঠি মোল্লাবাড়ী এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন অব্যাহত থাকলেও টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে।”

তিনি আরও বলেন, “জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এসব এলাকায় ব্লক নির্মাণের কাজ করা হবে। এছাড়া নেছারাবাদের অন্যান্য ভাঙনকবলিত এলাকাতেও ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park