1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোল বন্দর এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার হলো তাজা ১৮ টি বোমা

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি::
আবারও শান্ত বেনাপোলকে অশান্ত করার জন্য সন্ত্রাসীদের মজুদ রাখা বোমা উদ্ধার হয়েছে। বেনাপোল স্হল বন্দর এলাকার ২২ নং এর সামনের একটি ঘর থেকে যশোর র‌্যাব দুটি বালতিতে মজুদ রাখা ১৮ টি তাজা বোমা উদ্ধার করে। তবে ওই বোমাগুলি মাটির নিচে পুতে রাখা হয়েছিল। বোমা উদ্ধারের ঘটনায় আবারও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বেনাপোল বন্দরের ৮৯১ হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের পিছনে একটি ঘর থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। তবে ওই ঘরটি ব্যবহার করত বাদল নামে বেনাপোল বন্দরের লেবার সর্দার বলে এমনটি জানিয়েছেন র‌্যাব।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক ব্যক্তি বলেন ওই ঘরটিতে সকাল থেকে র‌্যাব বোমার খবর পেয়ে পাহারায় ছিল। তারা বোমা নিস্ক্রিয় করার টিম এনে বেলা ৪ টার দিকে মাটির নীচে পুতে রাখা বোমগুলি উদ্ধার করা হয়। এটা রাজনৈতিক ফায়দা আদায় এর জন্য কোন অসৎ চক্র এমন কাজ করে থাকতে পারে বলে তিনি জানান।

যশোর র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে ৮৯১ শ্রমিক ইউনিয়ন এর পিছনে একটি ঘর থেকে মাটির নিচে পুতে রাখা দুটি বালতিতে থাকা ১৮ টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ওই ঘরটি বাদল নামে একজন লেবার সর্দার ব্যবহার করত। বাদল এর নামে মামলা দিয়ে বোমাগুলি বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে। তিনি আরো বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বোমা গুলি কারা কি উদ্দেশ্য সেখানে মজুদ রেখেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park