1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বগুড়ায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩১

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পঠিত

নাবিদ আকতার শাওন
(বগুড়া সদর প্রতিনিধি)
আজ বাংলা নববর্ষ (১৪৩১)।মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকে যে নববর্ষ পালিত হয়ে আসছে।
রবিবার সকালে বগুড়া জেলার বগুড়া থিয়েটার আয়োজিত এবারের পহেলা বৈশাখ এসো হে বৈশাখ গানের মাধ্যমে পালিত করা হয়।অনুষ্ঠানটি
বগুড়া পৌর পার্কে অনুষ্ঠিত হয়।

শতবর্ষের ঔপনিবেশিকতার ধূলিচাদর সরিয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার মুখোমুখি হয় হাস্তর, গাজীরগান, মনসামঙ্গল, গীতিকা, লীলা, যাত্রা, পাঁচালি, কথকতা, মাদার গান, আলকাপ, নছিমন পালা সহ অজস্র শিল্পরীতির। আমাদের আছে হাজার বছরের শিল্প, দর্শন আঙ্গিক এবং বিষয়ের সুক্ষ্ম ও চমকপ্রদক ঐতিহ্য। সেই বর্ণিল ঐতিহ্যর অন্যতম অংশ বাংলা নববর্ষ। একে ঘিরেই দেশের প্রতি অঞ্চলে গড়ে ওঠে বৈশাখী মেলা। হাজার হাজার মানুষের মহামিলনে হয়ে ওঠে সংস্কৃতি জীবনের প্রধানতম অনুষঙ্গ, প্রধান শক্তি। ধর্ম বর্ণ নির্বিশেষে বিনির্মাণ হয় অসম্প্রদায়িক উপাখ্যান। গ্রাম থিয়েটারের অন্যতম শিকড় সন্ধানী নাট্যদল বগুড়া থিয়েটার আয়োজন করে আসছে বৈশাখী মেলা। দীর্ঘ পথ পেরিয়ে এ বছর আয়োজন করতে যাচ্ছে ৪৩ তম বৈশাখী মেলা ১৪৩১ এমন মন্তব্য করে মঙ্গল শুভযাত্রা শুরু করে বগুড়া থিয়েটার এর সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে গান পরিবেশন করে বগুড়া থিয়েটার এর সকল কলাকৌশলীবৃন্দ।

৪৩ তম এই পহেলা বৈশাখ অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া জেলার সংসদ রাগিবুল হাসান রিপু।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোজাম্মেল হক লালু সম্পাদক, দৈনিক করতোয়া
বীর মুক্তিযোদ্ধা জনাব ডা: আরসাদ সাঈদ, জনাব সাহাবুদ্দিন সৈকত অধ্যক্ষ, বি আই আই টি, বগুড়া,জনাব আলহাজ্ব শেখ প্যানেল চেয়ারম্যান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া পৌরসভা,জনাব আবু সাঈদ সিদ্দিকী সাঃ সম্পাদক,এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ ভট্টাচার্য শংকর বার্তা সম্পাদক, দৈনিক করতোয়া।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park