1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নবলোক ও ওয়াটার এইড এর ওয়াশ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার-মাহফুজুর রহমান:-

ওয়াটার এইড এর অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশন অঞ্চলে নবলোক কর্তৃক বাস্তবায়িত ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের “সিটি লেভেল ফেস আউট ওয়ার্কশপ” হোটেল সিটি ইন, খুলনাতে ১১ ই মার্চ ২০২৬ এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মঞ্জ, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিচালক, স্বাস্থ্য, খুলনা বিভাগ, খুলনা ও জনাব আ.স.ম জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।
অনুষ্ঠানটি নবলোকের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি নগরের নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়াশ অবস্থার উন্নয়নে কাজ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি সহ সকল মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। এছাড়া এ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে কাজ করে। নবলোকের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ওয়াটার এইড এর পক্ষ থেকে প্রকল্প কার্যকর্মের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর,যুব উন্নয়ন, সমাজসেবা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা সহ অফিসার ইনচার্জ, ভিকটিম সাপোর্ট সেন্টার, সোনাডাঙ্গা থানা, বক্তব্য প্রদান করেন। তারা তাদের স্ব স্ব অধিদপ্তরের এই প্রকল্পের কার্যক্রমের সাথে তাদের অন্তর্ভুক্তিতা তুলে ধরেন। এছাড়া নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট, গার্ল গাইডের সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং যাদের জন্য এই প্রকল্প কাজ করেছে সেই সব কমিউনিটির সিবিও নেতৃত্ববৃন্দ সহ যুব নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবলোকের প্রকল্প কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park