1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

চাপরাশিরহাটে নিয়মিত নামাজ আাদায়কীদের মাঝে উপহার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

নুর আলাম বিপ্লব (নোয়াখালী):

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মনির উদ্দিন মিয়াজী জামে মসজিদের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে এসে জামায়াতে নামাজ আদায়কারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ঢাকার ব্যবসায়ী ও শিল্পপতি নিজামুদ্দিন এবং মো. নুরুল হাদি হকের অর্থায়নে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় নিয়মিত জামায়াতে অংশগ্রহণকারী ছয়জন শিক্ষার্থীর হাতে ছয়টি বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি পর্যায়ক্রমে ৪০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ এবং এলাকার গরিব ও মেধাবী ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝেও পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়।।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করেন এবং নিয়মিত নামাজের মাধ্যমে কিভাবে চরিত্র গঠন সম্ভব তা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২০ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. নুরুল হাদি হক। তিনি শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগতভাবে সংলাপ করেন, তাদের উৎসাহিত করেন এবং মসজিদের এই ধরনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মনির উদ্দিন মিয়াজী জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহ। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং নামাজের গুরুত্ব ও নিয়মিত উপস্থিতির মহিমা ব্যাখ্যা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি শামসুদ্দিন মাসুদ, হাজী আবুল বাশার মিয়াজী, বামনি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হক, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আহসান উল্লাহ,ফয়সাল, মোহাম্মদ নূরনবী, মাওলানা আফসার উদ্দিন, পারভেজ, ইয়াসিন ফরহাদ এবং হাজী ফয়সাল। এছাড়া এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাওলাদার পুকুর ইসলামিক পাঠাগারের সেক্রেটারি শাফায়েত উল্লাহসহ রিমন, ফয়সাল, অন্তর, গোলাম ফরহাদ, কাউসার, মেহেরাজ ইপাদ,এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা শিক্ষার্থীদের হাতে সরাসরি সামগ্রী পৌঁছে দিতে এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park