1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ধার-দেনা করে খাবার কিনছেন দেশের ৪ কোটি মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট :
ধার-দেনা করে খাবার কিনছেন দেশের ৪ কোটি মানুষ।
চড়া মূল্যস্ফীতি আর লাগামহীন দ্রব্যমূল্যে অতিষ্ঠ দেশের চার কোটি মানুষ খাবার কিনছে ধার-দেনা করে। বিশ্লেষকরা বলছেন, ভঙ্গুর অর্থনীতির প্রতিফলন উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্য নিরাপত্তা জরিপে। সংকট কাটাতে সঠিক পরিকল্পনা ও খাদ্যবান্ধব কর্মসূচি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের।
রাজধানীর তেজগাঁওয়ের পঞ্চাশোর্ধ ভাঙ্গারী ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ। বছর দুয়েক ধরে চলা মূল্যস্ফীতির মোটাদাগের প্রভাব তার জীবনে। আয়ের তুলনায় বেড়েছে ব্যয়। অর্ধেকে নামিয়েছেন খাওয়া-দাওয়া। চলতে হচ্ছে ধার-দেনায়। তিনি বলেন, আগে দিনে তিন/চারবার খেয়েছি। এখন দুই থেকে তিনবার খেয়ে হলেও চলতে হবে। ধরে আমি একবেলা কম খেলাম। কিন্তু বাচ্চাদের তো ঠিক রাখতে হবে।
আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে এনজিও থেকে ঋণ করেছেন রিকশাচালক আবদুর রাজ্জাক। সংকটের এমন চিত্র উঠে এসেছে প্রথমবারের মতো প্রকাশিত বিবিএসের খাদ্য নিরাপত্তা প্রতিবেদনে। তিনি বলেন, এনজিও থেকে ঋণ নিয়েছি। কিন্তু সেটা শোধ করতে পারছি না। পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। অনেক সময় না খেয়েও থাকতে হয়।
বিবিএসের প্রতিবেদন বলছে, দেশের চার ভাগের এক ভাগ মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটাচ্ছে ঋণ করে। যাতে সবচেয়ে বেশি ২৮ শতাংশ ঋণের দায় গ্রামের মানুষের। অন্যদিকে শহরে ২৪ এবং সিটি করপোরেশনের বাসিন্দাদের ঋণ করতে হচ্ছে ১৫ শতাংশ হারে। যার জন্য চলমান অর্থনৈতিক সংকট এবং লাগামহীন বাজার ব্যবস্থাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই অবস্থায় তাল সামলানোর বেশি চাপে মধ্যবিত্ত শ্রেণি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park