1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

২৮ মে আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব ব্যাপি পালিত হয় “বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস”

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৮৯ বার পঠিত

প্রতিবেদক(মাহফুজুর রহমান):

আজ ১৯ শে মে ২০২৫ খুলনা ইসলামিয়া কলেজিয়েট স্কুলে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন মো: আব্দুল মমিন, থানা শিক্ষা অফিসার, খুলনা।
স্কুলের গার্লস গাইড ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথি মহোদয় কে অভ্যর্থনা জানানো হয়। ফিতা কাটা এবং বেলুন ওড়ানোর মাধ্যমে তিনি অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন। স্কুলের সকল ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে মানববন্ধন করা হয়। তারপর প্রধান অতিথি দেওয়ালিকা পরিদর্শন করেন এবং তার সুচিন্তিত মতামত প্রদান করেন। পরবর্তীতে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথি সুমন কুমার সাহা, ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট, ওয়াটার এইড ,কাজী অমিত ইমরান, প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্রাটেজিস্ট , ওয়াটার এইড, আব্দুল্লাহ আল মামুন , প্রজেক্ট ম্যানেজার, নবলোক।

আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশেষ অতিথি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, অভিভাবক প্রতিনিধি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা: মো: শাহাদাত হোসেন মোল্লা।
এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম আকুঞ্জি। পরবর্তীতে ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে একটি নাটিকা উপস্থিত হয় হয় যেখানে MHM এর গুরুত্ব সহ , Gender, AMR, safeguarding এর মত বিষয়গুলো খুব ছোট্ট পরিসরে ফুটিয়ে তোলা হয়। নাটিকা কুইজ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park