1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি কালে গ্রেপ্তার ৬

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৭৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট ::
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ডাকাতির অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট).রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতি করা নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জাম ও আইনশৃংখলা বাহিনীর নকল পোশাক। শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে পালানোর উদ্দেশ্যে একদল ডাকাত টয়োটা কোম্পানির একটি হাইয়েস গাড়ি নিয়ে পাকুন্দা সেতু এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রম করছিল। এসময় ডাকাতদের কাছে জিম্মি থাকা এক ব্যক্তি চিৎকার দিলে বিষয়টি টহল পুলিশের নজরে আসে।

তখন ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ হাইয়েস গাড়িটিসহ মো শামিম হোসেন, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন নামে ডাকাত দলের ছয়জনকে গ্রেফতার করে।

পরে তাদের তল্লাশি করে জিম্মি করা ব্যক্তির কাছ থেকে ডাকাতি করা নগদ নব্বই হাজার টাকা, চারটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ডিবি ও ডিএমপি পুলিশের লোগো ছাপানো একটি কটি, এক সেট অকেজো ওয়ারলেস, এক জোড়া পুলিশের হাত কড়া, চাইনিজ কুড়াল, টর্চ লাইট ও লাঠিসোটাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জাম।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ডাকাত দল সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে রোড়ের নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকায় কনফিডেন্স ব্যাটারী কারখানার সামনের রাস্তা থেকে মৃনাল কান্তি রায় নামের ওই ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যবহৃত হাইয়েস গাড়িতে জোর করে তুলে নেয়। পরে ওই ব্যক্তিকে স্বর্ণ চোরাকারবারি আখ্যা দিয়ে তার হাত-পা ও চোখ বেঁধে সাথে থাকা নব্বই হাজার টাকা লুটে নিয়ে তাকেসহ পালানোর সময় ডাকাতরা পুলিশের কাছে ধরা পড়ে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং গাড়িতে থাকা ব্যক্তিকে রাস্তা থেকে হাত পা বেঁধে গাড়িতে তুলে তার নব্বই হাজার টাকা ডাকাতি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ডাকাত দলের ছয়জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park