1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হাফিজুর রহমান সভাপতি , বাবুল ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৯৪ বার পঠিত

মজনু শেখ : বাগেরহাট সদর ::

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে খান হাফিজুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক বাবুল ফকির নির্বাচিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টার সময় দ্বি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মোজাফফর হোসেন আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এমএ সালাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা নির্বাচন পরিচালক কমিটি ও সদস্য বাগেরহাট-২, এ্যাড. মিজানুর রহমান সদস্য ও নির্বাচন পরিচালক কমিটি বাগেরহাট-২, এ্যাড. নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাগেরহাট সদর উপজেলার, শেখ আবুল কালাম আজাদ (বুলু) সদস্য বাগেরহাট সদর উপজেলার,এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাট গুম্বজ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। সম্মেলনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাপল ঘোষনা করেন বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম। নির্বাচনের ফলাফলে খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে খান হাফিজুর রহমান চেয়ার প্রতীক পেয়েছেন ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: শরিফুল ইসলাম লিটু আনারস প্রতীকে পেয়েছেন ২০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবুল ফকির হরিণ প্রতীকে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ মিজানুর রহমান ফুটবল প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট। সাংগঠনিক পদে হাওলাদার কবির মোরগ প্রতিকে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মল্লিক আমিনুল ইসলাম মুক্ত ১০০ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে তরফদার জাহিদুল রহমান উড়োজাহাজ প্রতীকে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জুলফিজার আলী দেয়াল ঘড়ি প্রতীকে ১৬৯ ভোট । যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মিকাইল শেখ মই প্রতীকে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নাসির উদ্দিন চৌধুরী বাইসাকেল প্রতিকে পেয়েছে ১০৮ ভোট। দীর্ঘ ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে আত্মতৃপ্তির বহিপ্রকাশ করেছেন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park