1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

ফেনীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএমইউজে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) কতৃক স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় ফেনী ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্টে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ফেনী জেলা কমিটির সভাপতি এম এ সাঈদ খাঁন। সহ সভাপতি এম এ দেওয়ানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, সহ সভাপতি কবি ইসহাক মজুমদার, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি আলতাব হোসেন মোমিন, বিএমইউজে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম রহমান দুলাল,
কোষাধক্ষ্য ওবায়দুল হক, সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদিক রেহানা আলম মিতু, ধর্মীয় সম্পাদক জাফর ইমাম রতন, সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দীন সবুজ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রোজেন, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম তোতা, সদস্য আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মামুন, ডা: কামাল, মানবাধিকার নেতা এম এ আজাদ সহ ফেনীতে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন পাঠ ও দোয়ার মধ্যদিয়ে আলোচনা শুরু হয়।

বক্তারা বলেন, বাংলাদেশকে অকার্যকর করতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশকে পঙ্গু ও কলংকিত করেছে। দেশে এই ধরনের নিষ্ঠুর হত্যাকান্ডের নিন্দা জানান। বঙ্গবন্ধু কোন দলের লোক নয়। বঙ্গবন্ধু সকল দেশের সকল মানুষের নেতা। আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park