1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোরশা উপজেলা পরিষদ গেটের সামনের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী জাপান সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি। তরুণরাই ভবিষ্যৎ, নিশ্চিত করতে হবে সুশিক্ষা: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটিতে বাস-ইজিবাইক সংঘর্ষে গুরুতর আহত ১ চুলকাটি প্রেসক্লাবের সদস্যের পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই সাভারের আমিন বাজারে ল্যান্ডফিলের আটশত লিটার তেল পাচারকালে একজন আটক, ট্রাক জব্দ নিকলীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ইসলামী রাষ্ট্রনির্মাণ: পৃথিবীর শ্রেষ্ঠ নেককাজ। সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি- তেলিয়াপাড়া চা বাগানে ভেকু কাজের ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা পাওনার অভিযোগ।

পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পঠিত

মোঃ আরিফুর হক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশায় গমের চাষ বৃদ্ধি পেয়েছে। বিগত বছরগুলিতে ফলন ভাল হওয়ায় গম চাষে আগ্রহী হচ্ছেন এ উপজেলার কৃষক। আবহাওয়া অনুকূলে থাকালে এবছর গমের ফলন ভাল হবে বলে মনে করছেন তারা। তবে গাছ এবং শীষে ভাল থাকায় বম্পার ফলন হবে বলছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি রবি মৌসুমে গম চাষে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪ হাজার ১৫০হেক্টর। তবে তুলনামুলক ভাবে গত বছরের চেয়ে এবং এবারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী গম চাষ হয়েছে। উপজেলায় ৪ হাজার ৩৫৫ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে। উন্নত জাতের গম ডাবিøউএমআরআই-৩, ডাব্লিউএমআরআই-৪, বারী-৩০, ৩২ ও ৩৩ চাষ করেছেন কৃষকরা। গম চাষে পানি কম লাগে এবং শ্রমিক খরচ কম এবং লাভ বেশি হয়। জলবায়ুর পরিবর্তনের সাথে গমেরও নতুন জাত উদ্ভাবন হয়েছে। কৃষকরা আশা করছেন বাজারে দাম ভাল থাকলে আগামীতে গমের চাষ আরো বৃদ্ধি পাবে।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের গমচাষী গনি আমিন ও রেজাউল ইসলাম জানান, এ বছর তারা তাদের জমিতে উন্নত জাতের বারী ৩০সগমের চাষ করেছেন। গম চাষে বিঘা প্রতি প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে। এছাড়াও গম চাষে বিশেষ কোন শ্রমিক খরচ নেই। বীজ বপন থেকে গম উঠানো পর্যন্ত দুইবার পানি সেচ দিলেই হয়। গম ভাল হলে বিঘা প্রতি প্রায় ১৫-২০মণের মতো হবে বলে তারা আশা করছেন।

অপরদিকে নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের কৃষক সালামত ও বাংগাল পাড়ার বাবুল হাজি জানান, এবার তারা তাদের জমিতে উন্নত জাতের বারী- ৩০ গমের চাষ করেছেন। বোরো ধান চাষে খরচ বেশি হওয়ায় এবং দাম কম হওয়ায় গম চাষের প্রতি তারা বেশি আগ্রহী। চৈত্র ও বৈশাখ মাসে এলাকার সাধারন কৃষকদের ঘরে যখন খাবার থাকে না তখন গম থেকে কিছুটা সুবিধা পাওয়া যায় বলে তারা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, কৃষি অফিস থেকে কম পানিতে গম চাষের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। দিন-দিন ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ঠাঁ-ঠাঁ বরেন্দ্র অঞ্চল বিশেষ করে পোরশা উপজেলায় পানির প্রচুর সমস্যা। পানির সমস্যার কারণে কম পানি সেচের মাধ্যমে গম চাষাবাদের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রণোদনা, প্রদর্শনী ও বীজ সহায়তার আওতায় কৃষি অফিস থেকে ২ হাজার ৪৮২ জন কৃষকে ২ হাজার ৫০০বিঘা জমিতে গম চাষের জন্য উন্নত জাতের গমের বীজ সরবরাহ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park