1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

গোপালগঞ্জের কাশিয়ানি হতে ০২ টি ককটেল ও প্রায় ৪০ কেজি ওজনের ১১টি গাঁজা গাছসহ ০১ জন গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে RAB-6

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

১৮ আগস্ট ২০২৩ তারিখ র‌্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন রাতইল ইউনিয়নের সংকরপাশা গ্রামে একজন ব্যক্তি গোপনে দীর্ঘদিন যাবৎ তার টিনসেড বসতবাড়ীতে গাঁজার গাছ চাষাবাদ ও ক্রয়-বিক্রয় করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ উল্লিখিত এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী মোঃ নুর ইসলাম শেখ (৫৫), থানাঃ কাশিয়ানি, জেলাঃ গোপালগঞ্জকে গ্রেফতার করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, তার বসতঘর তল্লাশী করে একটি বালি ভর্তি প্লাস্টিকের সাদা রংয়ের স্বচ্ছ কৌটার ভিতরে লাল কসটেপ দ্বারা মোড়ানো ০২ টি ককটেল এবং বসতবাড়ীর উত্তর পার্শ্বে সবজি ক্ষেতে ১১ টি গাঁজা গাছ যাহার আনুমানিক ওজন ৪০ কেজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park