1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

আটক বাংলাদেশিকে ২২ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটকের ২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।

দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বুধবার রাত সাড়ে ৭টার দিকে শেখ আলীমুর রহমান নামের ওই যুবককে ফেরত দেওয়া হয়েছে বলে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান।

শেখ আলীমুর রহমান (৩৮) খুলনা জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আলীমুর রহমান ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকায় প্রবেশ করেন।

এ সময় বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে দেখে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। এরপর আলীমুরকে গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের শূন্যরেখার ঠাকুরগাঁও-৫০ বিজিবি এবং ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে আলীমুরকে ফেরত দেয় বিএসএফ। বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতার কারণেই তাকে ফেরত পাওয়া গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park