1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

আদিতমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্য রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত হেলালুজ্জামান দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান।

কয়েক মাস কাজ করে পুনরায় দেশে ফেরেন। বর্তমানে ঘন কুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরেছিলেন তিনি।

এ সময় বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলালুজ্জামান। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি।
তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকি পাচারকারী দলটি ৭০টি গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সূত্রটি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। তবে আহত ব্যক্তি ভারতে কাজ করে ফিরছিলেন। গরু পাচারের খবর জানা নেই।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park