1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

মু আ হা ইবনে জালাল
শরীয়তপুর প্রতিনিধি।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে অবস্থিত ১২৫ বছরে সুপ্রাচীন ঐতিহাসিক বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।
২৭ নভেম্বর ২০২৪ খ্রি রোজ বুধবার সকাল ১০ টা দুপুর ১.২০ মিনিট পর্যন্ত শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও পুরষ্কার প্রাপ্ত উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ মোঃ নূরুল আমিনের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের মাউশির সমন্বয় সাখার ১৪/১১/২০২৪ খ্রি তারিখে উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং : ৩৭.০০.০০০০.০৬৫.৯৯.০৪.২০২৩.২৪৫) এর নির্দেশনা মোতাবেক (১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৪ খ্রি পর্যন্ত এর মধ্যে যে কোনো একদিন)এর আলোকে ২৭ নভেম্বর ২০২৪ অনুষ্ঠান উদযাপিত হয়।
ধর্মীয় শিক্ষক জনাব মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সাত্তার,সিঃ সহকারী শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান,বৈষম্য বিরোধী আন্দোলন এর নেতা প্রাক্তন শিক্ষার্থী মোঃ অন্তর ও তানহা ইসলাম।শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণির ছাত্র মোঃ মোরসালিন ও ওমর সরদার।ইসলামী সংগীত পরিবেশন করেন ৭ম শ্রেণির ছাত্রী মায়মুনা আক্তার,উম্মে হাবিবা ও ৮ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার।
অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক জনাব শেখ মোঃ নূরুল আমিন রতন বলেন,আজকে মেধাবী ছাত্র যেমন নাহিদ,আসিফ মাহমূদ,মাহফূজ আলম,সারসিজ আলম,হাসানাত আব্দুল্লাহ গণ যেভাবে নেতৃত্ব দিয়ে দেশ ও জাতি পরিচালনা করছেন,তেমনি তোমরাও একদিন দেশ পরিচালনায় অংশ নেবে।এর জন্য দরকার প্রচুর পড়াশোনা। আমরা আশা করছি এই ঐতিহ্য বাহী বিদ্যালয় থেকেই একদিন রাষ্ট্র ও সরকার প্রধান নির্বাচিত হবে।
পরিশেষে ধর্মীয় শিক্ষক জনাব মোঃ হাফিজুর রহমান এর দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park