1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

চান্দিনায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ওসমান গনি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:-

কুমিল্লার চান্দিনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী।

 শুক্রবার (২২নভেম্বর) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে এবং কুমিল্লার রেটিনাল হসপিটালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে তিন শতাধিক রোগীকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র করা, স্বাস্থ্য সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সবুজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ নুরুল ইসলাম মুন্সী, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আবু হানিফ মুন্সী।

চিকিৎসা সেবা প্রদান করেন- ডা. এনামুল হক, ডা. সাদমান সাকিব, ডা. তানভীর খন্দকার হৃদয়, রেটিনাল হসপিটাল কুমিল্লার অটিজম পরিচালক মেহেদী হাসান। 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চান্দিনা উপজেলার উপদেষ্টা মো. আবুল কালাম আবু মুন্সী, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় অর্থ-সচিব মো. মুশফিকুর রহমান পাশা, কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক কাজী জুয়েল অভি, সদস্য শরীফুল ইসলাম মুন্সী, সাদ্দাম হোসেন মুন্সী, কাউছার ইমতিয়াজ, জুয়েল রানা, আশরাফুল ইসলাম আসিফ, ইফরান মুন্সী, আতিক মুন্সী, জিসান মুন্সী প্রমুখ।

ওসমান গনি
চান্দিনা প্রতিনিধি
০১৮১৮৯৩৬৯০৯

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park