1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

হাটহাজারীতে ট্যাংক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, নিহতদের একজন নোয়াখালীর কবিরহাটের।

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নুর আলাম বিপ্লব
নোয়াখালী –

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সেনাসদস্যদের একজন পিয়াস। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুল্সি সদ্দার বাড়ির মালি পাড়া গ্রামের আবদুল ওয়াবের ছেলে বলে জানা গেছে।

প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত পিয়াসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং নিহত ও আহতদের পূর্ণ পরিচয় সম্পর্কে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হলে তা আরও নিশ্চিতভাবে জানা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park