1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাতক্ষীরা কালিগঞ্জে ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

(মোঃ ইব্রাহিম খলিল)
সাতক্ষীরা কালিগঞ্জেএক মহিলার অর্ধগলিত লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, নিখোঁজ হওয়ার ৫ দিন পর নিজ বাড়ির শোয়ার ঘর থেকে হাসিনা বেগম (৪৫) নামে ঐ মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত হাসিনা বেগম ভাড়া সিমলা গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা এবং আব্দুর রশিদের স্ত্রী। মানসিক ভারসাম্য হীন হাসিনা বেগম গত ৫ দিন যাবত ঘরের দরজা না খোলায় পাশের বাড়ির লোকজন মনে করেছিল হাসিনা বেগম তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে।

গত ২৯মে ভোর বেলায় ঘরে গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় তার ভাই মোকসেদ আলী থানায় খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উপসহকারী পুলিশ কর্মকর্তা প্রদীপ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে ২৯ মে বুধবার সকাল ৯ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের ভাড়া সিমলা গ্রামের কালিগঞ্জ -সাতক্ষীরা মহাসড়কের রাস্তা সংলগ্ন ভাড়া সিমলা গ্রামে। উল্লেখিত ঘটনায় কালিগঞ্জ থানায় ১ টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে মৃত হাসিনা বেগমের ভাই মোকসেদ আলী, ভাইপো আলামিন হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক সাংবাদিকদের জানান, খাদিজার বিবাহের ৩ বছর পর শিশু কন্যাকে রেখে তার স্বামী আব্দুর রশিদ তালাক দিয়ে অন্যত্রে চলে যায়। সেখান থেকে ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে মেয়েকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়। সেই থেকে বাড়িতে একা একা বসবাস করতেন হাসিনা বেগম।

গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় কখনো মেয়ে জামাইয়ের বাড়ি আবার কখনো নিজের বাড়িতে থাকতো। গত ৫ দিন যাবত খাদিজা বেগমের খোঁজ না পেয়ে ঘরে তালা বদ্ধ দেখে তার ভাই ও আশেপাশের লোকজন মনে করেছিল সে মেয়ের বাড়িতে বেড়াতে গেছে।
গতকাল বুধবার সকালে ঘর থেকে গন্ধ বেরিয়ে আসলে বিষয়টি সন্দেহ হওয়ায় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা হতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ঘটনাস্থল থেকে খাদিজা বেগমের বন্ধ শোয়ার ঘর হতে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্টের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park