1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাতক্ষীরায় জেলা প্রশাসক বরাবর আপিল করলেন এ্যাড. তামিম হোসেন সোহাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

মোঃ ইব্রাহিম খলিল
সাতক্ষীরায় জেলা প্রশাসক বরাবর আপিল করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. তামিম হোসেন সোহাগ। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তামিম হোসেন সোহাগ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেন। ব্যাংকে ঋণখেলাপির দায়ে এ্যাড. তামিম হোসেন সোহাগ এর প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। তার মনোনয়ন ফিরে পেতে গত ৭ মে মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বরাবর আপিল করেন এ্যাড. তামিম হোসেন সোহাগ।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তামিম হোসেন সোহাগ জানান,ব্যাসিক ব্যাংক থেকে তার পিতা ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ নেওয়ার সময় এ্যাড. তামিম হোসেন সোহাগ তার পিতার গ্রান্টার হিসেবে স্বাক্ষর করেন। ওই ঋণের এক কিস্তি বাকী থাকায় ঋণ খেলাপির দায়ে নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ব্যাংক ঋণ পরিশোধ করে ব্যাসিক ব্যাংক থেকে প্রত্যয়ন সংগ্রহ করে প্রার্থীতা ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক মহদয় এর বরাবর আফিল করেছি। ইনশাআল্লাহ আইনী জটিলতা কাটিয়ে আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবো। প্রসঙ্গত, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তামিম হোসেন সোহাগ ইতিপূর্বে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের জন্য কাজ করতে চান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park