1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু 

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টাটঃ-

সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে  আব্দুল্লাহ নেওয়াজ তুষিন  নামের ঐ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের  ডুবুরিরা। গত
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে সাভার মডেল থানার পুকুর থেকে ডুবুরি দলের সদস্যরা ওই শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার করে। 
নিহত কলেজ শিক্ষার্থী -আব্দুল্লাহ নেওয়াজ তুষার সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। সে সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। 
সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর ১ টার দিকে সে মডেল থানার পুকুরে একাই নেমে পানিতে তলিয়ে যায়। এসময় থানার ঘাটে দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিকে খবর দেন।
টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ডুবুরি দলের চারজন  প্রায় আধা ঘন্টা চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে । 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)  মিজানুর রহমান মিজান  বলেন,ফায়ার সার্ভিসের  ডুবুরি দলের সদস্যরা প্রায় আধাঘন্টা চেষ্টায় ওই  শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিল  । তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে বলে জানান পুলিশরে কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park