
(মহেশখালী প্রতিনিধি সাইফুল কাদির)
আস্সালামু আলাইকুম/আদাব নমস্কার🙏
প্রিয় মহেশখালীবাসী,আমি মোঃ আবু ছালেহ্ আপনাদেরই সন্তান। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দ্বীপেই আমার বেড়ে উঠা। এখানকার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রাপ্তি-ত্যাগ ভাগাভাগি করেই আজকের এই অবস্থানে আল্লাহর রহমতে পৌঁছেছি। যার সম্পূর্ণ কৃতিত্ব আমার একার নয় বরং আপনাদের সকলের।
আমি জানি- দায়িত্ব জিনিসটা বেশ ভারী। আবার বেশ সহজও। সহজ তখন, যখন জনগণ পাশে থেকে ভুল গুলো শুধরিয়ে দিয়ে সামনে নিয়ে যাবে। ভারি হবে তখন, যখন নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধি স্বার্থপর হয়ে যায়।
প্রিয় দ্বীপবাসী, মহেশখালীর প্রধান প্রধান সমস্যা গুলো আমিও আপনাদের মতো চিহ্নিত করেছি। এই দ্বীপকে সাজাতে দরকার আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দক্ষ নেতৃত্ব। আমি দক্ষ, সৎ, বিচক্ষণ কি না জানিনা, তবে আপনাদের সাথে নিয়ে আমি দ্বীপকে ইতিবাচক পরিবর্তনে কাজ করতে পারবো- ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ হলাম।
আপনারা জানেন, আজকে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমার প্রতিক হচ্ছে “বই”। আরো কয়েকজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে যদি মনে হয় আমি আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো, তাহলে আমাকে ৮ তারিখ ভোট দিয়ে জয়যুক্ত করুন। এক কথায় আপনাদের গোলামি করার সুযোগ দিন।