1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শ্যামনগর “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায়” নিয়োগ পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৫০ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায়” বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৩ জুন সকাল ১১ টায় নিরাপত্তা কর্মী, আয়া ও সহকারী সুপার পদের বিপরীতে আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, নিরাপত্তা কর্মী পদের বিপরীতে ১৭ জন প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় ০৯ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। আয়া পদের বিপরীতে ০৭ জন প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬ জন প্রার্থী। সহকারী সুপার পদের বিপরীতে আবেদন করেন ১০ জন এবং পরীক্ষায় অংশ গ্রহণ করেন ০৩ জন প্রার্থী। এর আগে শ্যামনগর “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায়” নিয়োগের পূর্বে মাদ্রাসা সুপার মোহাম্মদ আশরাফ হোসাইন ও ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর বিরুদ্ধে প্রার্থী মনোনীত ও চুড়ান্ত করার অভিযোগ ওঠে। সাতক্ষীরা জেলা প্রশাসক সহ একাধিক দপ্তরে ৬ জন প্রার্থী অভিযোগ খাড়া করেন মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এর প্রেক্ষিতে কয়েক ধাপে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। এর ফলে বেশ কয়েকবার পরীক্ষার সময়সীমাও পিছিয়ে যায়। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বোর্ড নীতিমালা মেনেই স্বচ্ছতার ভিত্তিতে উল্লেখিত তিন পদের বিপরীতে সুষ্ঠু ভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেন নিয়োগ কমিটি সহ দায়িত্বশীলরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park