1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরের ঝিনাইগাতীর এ আরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ জিয়াউল হক,
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক(এআরপি)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । স্কুলের শিক্ষার্থীরা সকাল ১১ টার সময় বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধনে অংশ গ্রহণ করে । এ সময় শিক্ষার্থীরা জানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে । আমাদের স্যার অত্যান্ত ভালো মানুষ তিনি দূর্নীতির সাথে জড়িত নয় বলে সঠিক তদন্ত দাবি করেন । একই সময় পাইকুড়া বাজারের এলাকাবাসীও প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মানববন্ধন করেন সুষ্ঠু তদন্ত দাবি করেন। মানববন্ধনে এলাকাবাসী সহ শিক্ষার্থীরা অভিযোগটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্যে প্রণোদিত বলে জানান । মনিরুজ্জামান তুষার শিক্ষা অধিদপ্তর সহ নানান জয়গায় অভিযোগটি দায়ের করেন । অভিযোগে প্রধান শিক্ষক মতিউর রহমান অর্থ আত্মসাৎ, নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের সাথে জড়িত বলে অভিযোগ করেন। প্রধান শিক্ষক মতিউর রহমান জানান আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনয়ন করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা বানোয়াট তদন্ত হলে সত্য উদঘাটন হবে। সকালে বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত দূর্নীতির অভিযোগ ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যে শিক্ষার্থীদের নিয়ে আইন বহির্ভূত ভাবে যে মানববন্ধন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন অভিযোগকারী মনিরুজ্জামান তুষার ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park