1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শেখ হাসিনার বিচারের দাবিতে শরীয়তপুরে গণ অধিকার পরিষদের মোটর সাইকেল শোডাউন ও সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পঠিত

মোঃ ওবায়েদুর রহমান সাইদ
শরীয়তপুর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শরীয়তপুরে মোটর সাইকেল শোডাউন ও সমাবেশ করেছে
গণ অধিকার পরিষদ। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা শহরের প্রেমতলা মোড় থেকে শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর নেতৃত্বে শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট
ফিরোজ আহমেদ মুন্সীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদের
সিনিয়র যুগ্ম আহবায়ক খবির হোসেন, সদস্য সচিব ডা. শাহজালাল সাজু, শ্রমিক অধিকার আহবায়ক এবি হান্নান, যুব অধিকারের ওবায়দুল হক শুভ, ছাত্র অধিকারের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এমএম সম্রাট, জেলার সভাপতি জীবন আহমেদ নান্টু প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে এদেশে গণ জাগরণ তৈরি হয়েছিল। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের পতন হয়েছে৷ ভিপি নুর শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান। এজন্য দেশের মধ্যে যারাই সন্ত্রাস নৈরাজ্য করবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। শেখ হাসিনা ও দোসরদের দেশের ছাত্র জনতাকে হত্যা, গুম, নির্যাতন এবং দেশের অর্থ লুটপাটসহ বিভিন্ন অপরাধের জন্য বিচারের এনে ফাঁসি দিতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park