1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ মহৎ কাজ: ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত

জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। শীতে অসহায় মানুষেরা শীতের কাপড় কিনতে না পারায় তারা কষ্টের মধ্যে জীবন-যাপন করেন। তাই আমরা নিজ নিজ এলাকার অসহায় শীতার্ত মানুষদের খুঁজে বের করে তাদেরকে সহযোগীতা করতে হবে।
তিনি সমাজের সকল বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জালালাবাদ লিভার ট্রাস্ট শীতের শুরু থেকেই শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টায় জালালাবাদ লিভার ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় দৈনিক ইনফো বাংলা ও সিলেট রক্তের অনুসন্ধান এর উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমাস্থ স্বপ্নের বিদ্যানিকেতন প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অসহায় শীতার্তদের মাঝে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা ও স্বপ্নের বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ এর সভাপতিত্বে ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর মাহমুদুল হাসান নাঈম পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় প্রধান মোহাম্মদ আনিছুজ্জামান পাটোয়ারী,উদ্বোধক ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেটের ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হান্নান, দৈনিক ইনফো বাংলা সিলেট পরিবারের শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার আহমদ, সহ-সভাপতি উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ দাস, সদস্য আব্দুল কাইয়ুম সাগর, ছালিম প্রমুখ।

বার্তা প্রেরক
উৎফল বড়ুয়া,
সিলেট
তারিখ :২ জানুয়ারি ২০২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park