1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৪০ বার পঠিত

মোঃ কাউছার মিয়া
প্রতিনিধি, মনোহরদী-নরসিংদী

প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার III ও এ্যাপেন্ডিক্স VII এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
আজ ২৮ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মিজান, ডিজি, বিএনসিসি ও লেঃ কর্ণেল কাদের রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য তিনি ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park