1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

রাজশাহী মহানগরীতে মাজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

মোঃ শিবলী সাদিক রাজশাহী

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ৩.০০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে মাজারের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

আইনশৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ ১২ আউলিয়ার দেশ। এখানে যে যার ধর্ম পালন করবে, এটাই স্বাধীনতা। কিন্তু এখন দেশের বিভিন্ন জায়গার মাজারে হামলা ও ভাঙচুর করা হলেও রাজশাহী মহানগরীতে এমন ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সে লক্ষ্যে আরএমপি’র পক্ষ থেকে মাজার নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাজারের তালিকানুযায়ী সেই এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং থানার সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।অধিকন্ত, আরএমপিতে একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যেকোনো তথ্য বা অভিযোগ এ তথ্য কেন্দ্রের হট লাইনের নম্বরে জানানো যাবে।

সভায় উপস্থিত বিভিন্ন মাজারের সভাপতি ও সেক্রেটারী মাজার নিরাপত্তার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, র্যা ব-৫ রাজশাহী, বিজিবি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, আরএমপি’র সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ রাজশাহীস্থ বিভিন্ন মাজারের সভাপতি, সেক্রেটারী, খাদেম ও ভক্তবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park