1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মিথ্যা অভিযোগ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন কবিরহাটের ইউপি চেয়ারম্যান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫৩২ বার পঠিত

নুর আলাম বিপ্লব (নোয়াখালী)
২৯ মার্চ শুক্রবার দুপুরে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন তার ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি বলেন ৬ নং ওয়ার্ডের একটি পরিবারের চলাচলের রাস্তার সীমানা নিয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে একটি মহল, যার ইন্ধন দাতা গত নির্বাচনে আমার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবী, সে একসময় সাবেক চেয়ারম্যান জিয়াউল হকের সাথে বিএনপি করতো,এখন সে নব্য আওয়ামী লীগ,আমার পরিবারের সবাই আওয়ামী লীগ । উল্লেখ্য গত ২৫ মার্চ সোমবার বিকেল চারটায় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর গুলা খালি গ্রামে রিকশাচালক নুরুল হক ও তার ভাতিজার মাঝে চলাচলের জায়গা নিয়ে মারামারি হয় এতে দুই পক্ষের তিনজন আহত হয়, তারা উভয়পক্ষ আমাকে মারামারি সম্পর্কে জানালে আমি উভয়পক্ষকে শান্ত থাকতে বলি কিন্তু উনারা অপেক্ষা না করে উভয় পক্ষ থানায় গিয়ে মামলা দিতে যায়, আমি তখন উভয়কে বুঝি থানা থেকে নিয়ে আসি, এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়, সংঘর্ষে সেদিন আহত আওয়ামী লীগ নেতা বাবুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সাংবাদিকদের নিকট সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবীর ইন্ধনে আমার বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচার করে, যার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, এবং আমার নেতা সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান এর নিকট এই মিথ্যে অপবাদের বিচার চাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধানশালিক ইউনিয়ন সহ- সভাপতি আবদুল আল হারুন যুবলীগের সভাপতি ডাক্তার আলা উদ্দিন সম্পাদক কবির আজাদ,ওয়ার্ড মেম্বার নুর নবী, শেখ ফরিদ,মোঃ ফারুক, ও স্হানীয় জনগন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park