
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিলের আওতায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের তিন বাড়ি—খান বাড়ি আবাসিক এলাকা, টংবাড়ি ও মধ্যপাড়া এলাকার মানুষের ব্যবহৃত বটগাছা মোড়া কবরস্থানের উন্নয়নে এ বরাদ্দ দেওয়া হয়।
কবরস্থানের উন্নয়নে বরাদ্দ নিশ্চিত করার ক্ষেত্রে মাধবপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এলাকাবাসী। পাশাপাশি মাধবপুর পৌরসভার বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাপ গান, সাবেক কাউন্সিলর আফজাল এবং পৌরসভার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পৌরসভার এমন উদ্যোগ প্রশংসনীয়। এ জন্য পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
তারা আরও আশা প্রকাশ করেন, মাধবপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও জনস্বার্থে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।
পরিশেষে, বটগাছা মোড়া কবরস্থানের উন্নয়নে অবদান রাখা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পৌরসভার সংশ্লিষ্ট সকলের প্রতি ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান