1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মাকে মারধরের অভিযোগের পর বড় ছেলের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা, হয়রানির অভিযোগ পরিবারের

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সংবাদদাতাঃমোঃ নুরুল ইসলাম, নিকলী – কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলীতে মাকে মারধরের অভিযোগে ছোট ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা করার পর পরিবারের ভরণপোষণকারী বড় ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়েরের ঘটনায় হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে জামাল উদ্দিনের পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে জামাল উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে জামাল উদ্দিনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ছোট ভাইয়ের স্ত্রীকে দিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

জামাল উদ্দিনের মা জাহেরা খাতুন বলেন, তার তিন ছেলে ও চার মেয়ে। বড় ছেলে জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের দেখাশোনা ও ভরণপোষণ করে আসছেন। অপরদিকে ছোট ছেলে জালাল উদ্দিনের বিরুদ্ধে মাদক সেবন ও তাকে মারধরের অভিযোগ তুলে গত ৩০ আগস্ট নিকলী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

জাহেরা খাতুনের দাবি, ওই ঘটনার পরই তার বড় ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে। তিনি মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জামাল উদ্দিন নির্দোষ হলে তাকে হয়রানি থেকে মুক্ত রাখার দাবি জানান।

পরিবারের সদস্য মীম, আল্লাতু ও সারমিনও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ এবং তাদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেন। তারা দাবি করেন, গ্রাম্য সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টি আইনগত পর্যায়ে গড়িয়েছে।

জামাল উদ্দিনের ছোট ভাই ইলিয়াস কাঞ্চন বলেন, মাকে মারধরের ঘটনায় সালিশে সমাধান না হওয়ায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তার ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে বলে তারা মনে করছেন। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা কোনো পক্ষপাতমূলক তদন্ত না করে ধর্ষণচেষ্টার মামলাসহ পারিবারিক বিরোধের পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park