
স্টাফ রিপোর্টার
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার শান্তি অ্যাওয়ার্ড-২০২৬-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলা সভাপতি মাওলানা মোঃ আবদুল মোতালেব।
রাজধানীর বিজয়নগরের অর্নেট হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী, লায়ন সালাম মাহমুদ।
দীর্ঘদিন ধরে বরিশাল বিভাগে মফসবল সাংবাদিকতায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। মাওলানা মোঃ আবদুল মোতালেব ” নন্দিত টেলিভিশন , কালের সমাজ, খোঁজ খবর, আমাদের মার্তৃভূমি, ঢাকা পোস্ট ৭১, সময় বাংলাদেশ, ক্রাইম ওয়ার্চ রিপোর্ট ২৪, সহ বিভিন্ন পত্রিকায় স্টাফ রিপোর্টার / নিজস্ব প্রতিবেদক, বিভাগীয় সম্পাদক / সহ- সম্পাদকের দায়িত্ব করে আসছেন। মফস্বল সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সমাজের নানা বাস্তবতা এবং মানুষের জীবনযাত্রার খবর তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে।
মানবাধিকার ও শান্তির পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।