1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেরোবির বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ৫ শিক্ষক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

বেরোবি প্রতিনিধি :
মাসরিকুল হাসান সোহেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের নতুন গ্রন্থাগারিক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম ক্যাফেটেরিয়ার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে তাঁদের এই দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। এই নিয়োগ আদেশ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
সহকারী প্রক্টর হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়সাল-ই-আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রহমতুল্লাহ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা বাঁধন নতুন দায়িত্ব পেয়েছেন। তাদের এই নিয়োগ আদেশ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park