1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোলে স্বামী র হাতে স্ত্রি খু-ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি,
সালাউদ্দিন
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে গভীর রাতে স্বামী ভ্যান চালক আব্দুস সালাম (৩৫) তার স্ত্রী রেশমা খাতুন (৩০) কে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে। এই দম্পতির তামিম নামে একটি ছেলে ও তামান্না নামে একটি মেয়ে রয়েছে।

রবিবার (২৭ আগষ্ট) গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। এই সংসারে রেশমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল। গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রী প্রায়ই মারধর করতো। আজ রাতে নিঃশব্দে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park