1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

বিরলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ,ভাংচূড় ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পঠিত

চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ

আওয়ামীলীগ সরকারের পতনের পর দিনাজপুর বিরল উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন,বাড়ি ঘর ,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ,ভাংচূড় ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

“আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না”স্লোগানে স্লোগানে সোমবার (১২আগস্ট)সকাল ১১টায় বিরল উপজেলার শহীদ মিনার চত্তরে বৈষম্য বিরোধী হিন্দু সমাজ এর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও রেলি বের করে শহর প্রদক্ষিন করে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফুলেন চন্দ্র সরকার,আলেন মাষ্টার,নিতাই মাষ্টার ,শিখা রানী সরকার,প্রকাশ মাষ্টার,আদিবাসী হারুন হাসদা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ন্ত রায়,দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী বিপ্লব চন্দ্র রায়,ডুয়েটের চৈতন্য অধিকারী,এডভোকেট সুধির চন্দ্র শীল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন আমরা রোহিঙ্গা নই,আমরা এদেশের নাগরিক।আমাদের বাপ দাদারা এদেশে জন্মগ্রহণ করেছে ,এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ ও করেছে এবং বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আমাদের সনাতনী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।তাহলে সরকার পতনের পরেই কেন বেছে বেছে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন চালানো হবে।বিরলে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে গোলার ধান থেকে শুরু করে দোকানপাট ভাংচূড় ও লুটপাট করেছ তা কোন সভ্য দেশের কোন সভ্য জাতির কাজ হতে পারে না।এদেশ কারো পৌত্রিক সম্পত্তি না। এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।।এ ছাড়াও বক্তারা আরো বলেন আমরা আর সংখ্যালঘু হয়ে এদেশে থাকতে চাই না।আমরা বাংলাদেশি হয়ে থাকতে চাই।বিক্ষোভ সমাবেশে সংখ্যা লঘুরা চার দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park