1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তফিজুল ইসলাম ওরফে পচকটু (৬১) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। (২৩ আগস্ট ) শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের সিধোর-কলন্দা কাজিটলা গ্রামে এঘটনা ঘটে। নিহত তফিজুল ইসলাম কলন্দা কাজিটলা গ্রামে মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন।
নিহতের স্ত্রী জমেলা জানান, আমার স্বামী প্রায় দেড় বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন এবং এরমধ্যে একবার স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। শুক্রবার সকাল ১০টার দিকে আমার ৬ বছর বয়সী ভাতিজী দ্বারা আমি নাস্তা দিয়ে পাঠালে সে ঘরের বারান্দার ষড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, নিহত তফিজুল দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন,উনার মানসিক সমস্যাও ছিলেন। বাসায় কেউ না থাকায় নিজ শয়নঘরের বারান্দার ষড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিহতের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির বলেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন- মৃত্যুর বিষয়ে কোনো প্রকার অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park