
জাহিদুল হাসান
উপজেলা প্রতিনিধি নাগর পুর, টাংগাইল
টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায়
মামুদনগর ইউনিয়নের
বাঘের বাড়ি গ্রামে ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার বিকেল চার ঘটিকায়
বাঘের বাড়ি একতা সংঘের আয়োজনে
বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
এই হাডুডু খেলায়
সভাপতি হিসেবে আসন অলংকৃত করেন
নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ
ফারুক আহমেদ খান।
চেয়ারম্যান পদপ্রার্থী
নাগরপুর উপজেলা পরিষদ।
উক্ত হাডুডু খেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং মামুদ নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদপ্রার্থী
উদীয়মান তরুণ সমাজ সেবক জনাব মোঃ টিপু
সুলতান। প্রধান অতিথির বক্তব্যে টিপু
সুলতান বলেন, আমি যেহেতু তরুন। তাই আমি তরুণদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় গণ সংযোগ করে আসছি। আর মুরব্বিরা হচ্ছে আমার উপদেষ্টা ।
তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,
আবুল কাসেম মানিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি ও
চেয়ারম্যান পদপ্রার্থী
২ নং সহবত পুর ইউনিয়ন পরিষদ।
আরো উপস্থিত ছিলেন
জনাব মোঃ তোফাজ্জল হোসেন তোফা
ইউপি সদস্য মামুদ নগর ইউনিয়ন পরিষদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,, ছানোয়ার,নুর আমিন, ইয়ারন, পলাশ, কাদের।