1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এমএসসি (গনিত) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে চাটখিল এর সালেহা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এমএসসি (গনিত) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী সালেহা বেগম আয়মান।
তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বিষ্ণুরামপুর গ্রামের রাজার বাড়ির সোলায়মান (ভুলু) ও হোসনেয়ারা দম্পতির একমাত্র কন্যা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর এমএসসি ভর্তি পরীক্ষা (গনিত) অনুষ্ঠিত হয়।
আয়মান উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি এবং ২০১৮ সালে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলসহ পাশ করেন।
এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে ১৪ তম ব্যাচে ভর্তি হন। নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেন।
এছাড়াও আয়মান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ সেরা ১০ এর একজন ছিলেন।
আয়মান জানান, তিনি ভবিষ্যতে গণিত বিষয়ে গবেষণা করতে চান। এসময় তিনি দেশ ও জাতীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park