1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

বরগুনা পাথরঘাটায় নারীকে চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বরগুনার পাথরঘাটায় চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে চট্টগ্রামে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের মামলায় মাহবুব কারিকর (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের ১০ হাজার টাকা ভুক্তভোগী নারী পাবেন।

৪ অক্টোবর রবিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মাহবুব কারিকর পাথরঘাটা উপজেলার বাইনচুটকি গ্রামের আব্দুল কাদের কারিকরের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন চট্টগ্রামের একটি বিদেশি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীর স্বামী মোয়াজ্জেম খানকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন মাহবুব। পরদিন সকাল ৯টার দিকে তারা চট্টগ্রামের অলংকার স্টেশনে পৌঁছান।

মামলার অভিযোগ অনুযায়ী, অলংকার স্টেশনে তোফাজ্জল নামে একজন একটি হোটেলে পানি খেতে গেলে ওই সুযোগে মাহবুব ভুক্তভোগী নারীকে নিয়ে সেখান থেকে চলে যান। পরে বিভিন্ন স্থানে স্ত্রী ও মাহবুবকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যান তোফাজ্জল।

মামলার বাদীর অভিযোগ, ওই নারীকে চট্টগ্রামে নিয়ে একটি বাসায় দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করেন মাহবুব। একপর্যায়ে ওই নারী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ২০১৪ সালের ২৩ জুন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শেষে মাহবুবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর আদালতের বারান্দায় মাহবুব ফকির নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park