1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বরগুনার পৌর কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুস্ঠানে জেলা প্রশাসক।

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক পৌর কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ।

​নাগরিক সেবা ত্বরান্বিত করা এবং দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা পৌরসভা মিলনায়তনে বরগুনা পৌরসভার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। বরগুনা পৌরসভার প্রশাসক জনাব সজল চন্দ্র শীল কর্মশালায় সভাপতিত্ব করেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই স্থানীয় সরকারের মূল লক্ষ্য। কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পৌরসভাকে একটি নাগরিকবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​কর্মশালায় বরগুনা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে দাপ্তরিক ও প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়ন, সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং পেশাগত মানোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park