1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

পূর্বধলায় স্কুলের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

রুহুল সরকার পূর্বধলা
(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পরে ইউএনও ও ওসি বরাবর স্কুলের জায়গা দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় দখলদারের ঠিকানা পূর্বধলা হবে না, স্কুলের জমি দখল কেনো, আমার সোনার বাংলায় ভূমি দস্যুর ঠায় নাই, দখলদারির কালো হাত ভেঙ্গে দেও গুড়িয়ে দেও সহ বিভিন্ন শ্লোগান দেয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায় ১৯১৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী স্কুলটির ৮শতক জমি ২০১৮ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় প্রভাবশালী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে নিজের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ের জমি দখলে নেয়। স্কুলের বাউন্ডারি করার সময়ও একাধির বার বাঁধা প্রদান করেন তিনি।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম খোকন জানান, আমাদের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সম্পূর্ন মিথ্যা বানোয়াট। ইতিপূর্বে নেত্রকোনা জেলা প্রশাসকের নির্দেশনায় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, স্কুলের শিক্ষক গণমান্য ব্যক্তিবর্গ সহ এই জায়গা বুঝিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজ করছে তারা।

স্মারক লিপি প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকতা মো: খবিরুল আহসান শিক্ষার্থীদের উদেশ্য বলেন, তোমরা ক্লাসে ফিরে যাও, তরুন সমাজ যা করছো দেশের জন্য সেটা আমাদের মঙ্গলের জন্য। তোমরা স্কুলের জন্য যে কাজ করছো তাতে আমরা গর্বিত। বিদ্যালয়ের দখলকৃত জমি আগামী ৭দিনের মধ্যে উদ্ধারের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park