1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

পুলিশ কমিশনার মহোদেয়র নিকট রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ফলাফল হস্তান্তর

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৫৯ বার পঠিত

মোঃ শিবলী সাদিক
রাজশাহী প্রতিনিধিঃ-

আজ ১৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র গভর্নিং বডির সভাপতি ও আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়ের নিকট প্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: শফিকুল ইসলাম। চলতি বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫.৪৫ শতাংশ হওয়ায় পুলিশ কমিশনার মহোদয় কৃতশিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসির পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park