1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নিকলী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী–কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে শালিসের নামে অর্থ আদায় বিষয়ে অভিযোগকারির বিরুদ্ধে পাল্টা অভিযোগ জমা দিয়েছে আরেক পক্ষ। পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।
‘রোদার পুড্ডা আলোকিত প্রজন্ম’ নামের একটি সংগঠনের কার্যক্রম, মাদকবিরোধী সালিশ, জরিমানা আদায় ও এর প্রতিবাদ এই পরিস্থির কারন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি দেয় গ্রামবাসি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইশতিয়াক আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং সামাজিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ‘রোদার পুড্ডা আলোকিত প্রজন্ম’ সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, তাদের উদ্যোগে এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হওয়ায় পরিবেশের কিছুটা উন্নতি হয়েছে।

তবে সংগঠনটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি, স্থানীয়ভাবে সালিশ ও জরিমানা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।

সংগঠনের সভাপতি আরিফ রাব্বানী বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মাদক সেবনসংক্রান্ত খবর পেয়ে সংগঠনের কয়েকজন সদস্য ঘটনাস্থলে যান। সেখানে কয়েকজনকে একসঙ্গে অবস্থান করতে দেখে তারা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি দাবি করেন, সংগঠনের সদস্যদের সঙ্গে অপর পক্ষের উচ্চবাচ্য ও মারমুখী আচরণের কারণে বিরোধ দেখা দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশকারীদের অবহিত করা হলে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে অপর পক্ষ তাতে সাড়া দেয়নি বলে তিনি অভিযোগ করেন।

আরিফ রাব্বানীর আরও দাবি, সংগঠনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে। তবে মাদকবিরোধী সালিশের নামে জরিমানা আদায়ের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অপরদিকে, আলম মেম্বার সংগঠনটির বিরুদ্ধে সালিশের নামে অর্থ আদায়, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা এবং বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ছবি তোলার অভিযোগ করেন।

মুঠোফোনে দেওয়া বক্তব্যে আলম মেম্বার বলেন, সালিশের নামে এ পর্যন্ত ১৯ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি দাবি করেন, সালিশে কাউকে জুতার বাড়ি দেওয়া এবং কান ধরে উঠবস করানোর মতো ঘটনা ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, তার বাড়িতে প্রবেশ করে ছেলে-মেয়ের ছবি তোলা হয়েছে, যা তার পরিবারের সম্মানহানির কারণ হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় তিনি হাওরে ছিলেন। সন্ধ্যার পর তার ছেলে বাড়ির সামনে বসে থাকলে সংগঠনের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও দুর্ব্যবহার করেন বলে তিনি দাবি করেন।

আলম মেম্বারের ভাষ্য, বিষয়টি নিয়ে কয়েকজনের সঙ্গে আলোচনা করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং একপর্যায়ে তার বাড়িঘরে হামলার আশঙ্কায় তিনি থানায় আশ্রয় নেন ও এজাহার করেন। স্মারকলিপি প্রদানের ঘটনায় তিনি ন্যায়বিচার দাবি করেন।

তবে আলম মেম্বারের বিরুদ্ধে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে, তার স্বাধীন কোনো প্রমাণ বা আইনগতভাবে প্রতিষ্ঠিত তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি। এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আলম মেম্বারের বিরুদ্ধে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করেন। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা করলে মাদকসেবীদের তা বন্ধ করতে হবে। তবে তার বক্তব্যে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম) বলেন, “যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ। তবে লক্ষ্য রাখতে হবে, বিষয়টি যেন মব সৃষ্টি না হয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধী, অপরাধীই—এর বিকল্প কোনো পরিচয় নেই।”

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু) বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তা বরদাশত করা হবে না। তিনি মাদককে সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে উল্লেখ করে যুবসমাজকে এর প্রভাব থেকে রক্ষার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কেউ মাদকসেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে প্রশাসনকে গোপনে তথ্য দিতে হবে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইশতিয়াক আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা স্মারকলিপির ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।

মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এক পক্ষ সংগঠনের কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছে, অন্য পক্ষ তুলেছে সালিশের নামে জরিমানা ও হয়রানির অভিযোগ। ফলে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য গ্রহণ এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park