1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

পাবনার আমিনপুরে মসজিদে আপত্তিকর মন্তব্যের অভিযোগ: থানায় মামলা ও তীব্র বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার

পাবনার আমিনপুর থানাধীন জাতসাথিনী পশ্চিমপাড়া এলাকায় একটি জামে মসজিদ ও মুসল্লিদের নিয়ে অবমাননাকর এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো: আব্দুল কাদের শেখ (৭২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার প্রতিবাদে এলাকায় তীব্র বিক্ষোভ সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা।
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতসাথিনী পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো: আফছার আলী শেখ (৭০) বাদী হয়ে আমিনপুর থানায় এই অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত আব্দুল কাদের শেখ একই এলাকার মৃত মোসলেম শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী আব্দুল কাদের শেখ দীর্ঘদিন ধরে জাতসাথিনী পশ্চিমপাড়া জামে মসজিদ নিয়ে বিভিন্ন অবমাননাকর কথাবার্তা বলে আসছিলেন। তিনি আল্লাহর ঘর মসজিদকে ‘কুকুরের ঘর’ এবং মুসল্লিদের ‘কুকুরের পেছনে নামাজ পড়ে’ বলে আপত্তিকর মন্তব্য ছড়াতেন। শুধু তাই নয়, পবিত্র মসজিদকে তিনি ‘কালীঘর ও মন্দির’ বলেও আখ্যায়িত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় জাতসাথিনী ইউনিয়ন-জাতসাথিনী এলাকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তিনি আবারও এমন উসকানিমূলক ও আপত্তিকর কথাবার্তা বলেন। এ সময় এলাকার বাসিন্দা মো: জহির ফকির (৭০), মো: সাইদুল খান (৩৮) এবং মো: সম্রাট (৩০) সহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
অভিযোগপত্রে বাদী উল্লেখ করেন, বিবাদীর এমন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্যের কারণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এসে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সংহতি প্রকাশ করেন এলাকার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। তাদের মধ্যে উপস্থিত ছিলেন— হাফেজ মুফতি ইসহাক আহমাদ নোমানী (শাইখুল হাদীস, সমাসনারি মাদ্রাসা)
মাওলানা আব্দুল গণী (মুহতামিম, পাচুরিয়া মাদ্রাসা)
ক্বারি মোঃ আব্দুস সবুর (কাশিনাথপুর, পাবনা)
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে অভিযুক্ত আব্দুল কাদের শেখকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, ইসলামের পবিত্রতম স্থান মসজিদ নিয়ে এমন আপত্তিকর মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না।
এ বিষয়ে আমিনপুর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park