1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পলিথিনের ব্যবহার বন্ধে থানচিতে অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৭০ বার পঠিত

আফজাল হোসেন জয়
নিজস্ব প্রতিনিধিঃ-

নিষিদ্ধ পলিথিন,পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বান্দরবানের থানচিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।

পার্বত্য জেলার বান্দরবানের থানচি উপজেলা সদরের অবস্থিত থানচি বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যের বাজার মূল্য মনিটরিং এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি দোকানে পলিথিন ব্যবহারের অপরাধে প্রাথমিক ভাবে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনি বার (০৯ নভেম্বর) পণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিব হাসান চৌধুরী।

মনিটরিংয়ের সময় থানচি বাজারের মাছ-মাংস, শাক-সবজির দোকান ও বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং পণ্য দ্রব্যর মূল্য জানতে চান তিনি। এসময় এক মুদি দোকানের সম্প্রতি সরকারের নিষিদ্ধ করা পলিথিন ব্যবহারের দায়ে থানচি বাজারের মোহাম্মদ ফারুক হোসেনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট)।

এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক মনিটরিং ব্যবস্থা কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলেছেন, থানচি বাজার, বলিপাড়া বাজার ও হাসপাতাল সংলগ্ন বাজার, বাস স্টেশন বাজার নিয়মিত মনিটরিং করা গেলে অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্য বেশি দামে বিক্রি করার সাহস পাবেনা। নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানিয়েছে স্থানীয় জনসাধারন।

মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রাকিব হাসান চৌধুরী বলেন, “বর্তমান সরকার কর্তৃক পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যে বাজারে ক্রয় বিক্রয়ের উপর মূল্য তালিকা টাঙানো বিষয়ে সরকার সর্বদা সজাগ রয়েছে,বাজারে বা কোথাও পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পলিথিন ব্যাগ বা পলিথিনের প্যাকেট ব্যবহার করা যাবেনা, পাট জাত সামগ্রী বা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে। পলিথিন পরিবশের জন্য ক্ষতিকর তাইএটার ব্যবহার বন্ধ করতে হবে, আমাদের পরিবেশ ভাল রাখার দ্বায়িত্ব আমাদের সকলের, তাই আমরা সবাই আন্তরিক হব এবং পলিথিন বর্জন করব”।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park