
মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বাইতুল মাকারাম মসজিদের সামনে অনুষ্ঠিত সভায় দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তা রক্ষার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রাজপথের লড়াকু সৈনিক জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর-কাঠালিয়ার গণমানুষের নেতা, ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল এমপি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের দীর্ঘ সংগ্রামে রাজাপুর-কাঠালিয়ার রাজপথে যিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও যিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকেছেন—সেই জননেতা রফিকুল ইসলাম জামালের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়।
সভাপতিত্ব করেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা, সার্বিক সঞ্চালনা করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব এডভোকেট মাওলানা আবুল হোসেন, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ শাহ মোঃ নেসারুল হক, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।
এসময় ওলামা দলের ঢাকা জেলার উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন জেলা থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।