1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয়দের বাধা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয়দের বাধা

উপজেলা প্রতিনিধি
মো: মাহবুব হাসান (আরমান)

কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয়দের বাধা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা দিয়েছে স্থানীয়রা। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় অবৈধ দখলদাররা প্রশাসনের উপর চড়াও হন। উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার গ্লাস ভেঙে ড্রাইভারকে মারধর করারও অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এর আগে আইনি নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়নি। মঙ্গলবার সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফেরাতে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন।
সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম ও পুর্বপাশে এলোমেলো ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চৌকি, বস্তা পলিথিন দিয়ে খাবার হোটেল, ঝিনুক, পানের দোকান এবং অস্থায়ী ব্যবসা করছিলো। সৌন্দর্য বাড়ানোসহ পর্যটকরা যাতে সৈকত এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন দ্বিতীয় দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয়রা সরকারি কাজে বাধা দেয়। লাঠি দিয়ে বুলডোজার পিটিয়ে গ্লাস ভেঙে ফেলে ড্রাইভারকে মারধরের চেষ্টা করলে সে পুলিশের নিরাপত্তায় চলে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park