
মোঃ জাকির হোসেন (মনু)
বিশেষ প্রতিনিধি
নোয়াখালী জেলার চাটখিলে পানিতে ডুবে মোঃ রাহি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার দুপুর ১২টায় উপজেলার বক্তারপুর গ্রামে এ দুঃঘটনা ঘটে। শিশু রাহি বক্তারপুর গ্রামের মিদ্দা বাড়ির মনির হোসেন এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাহির মা রাহিকে ঘরে রেখে কলস নিয়ে পুকুরে পানি আনতে যায়। পরে ঘরে এসে রাহিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে রাহিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।