1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নেত্রকোণায় কালিহর নদীর খনন কাজ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

রুহুল সরকারের পাঠানো প্রতিবেদন::
কালিহর নদীটি খনন কাজ সম্পন্ন হলে ঘুচবে মানুষের দুর্ভোগ কৃষিখাতেও ঘটবে বৈপ্লবিক পরিবর্তন।

এমনটাই আশা করছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নসহ আশপাশ এলাকার স্থানীয় বাসিন্দারা। নদীটি খননের দীর্ঘদিনের দাবি ছিলো স্থানীয় এলাকাবাসীর।

নদীর নাব্যতা না থাকায় হতে হতো তাদের জলাবদ্ধতাসহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। অবশেষে ২৪ কিলোমিটার নদীর খনন কাজ শুরু হওয়ায় হাসি ফুটেছে জেলে, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখে।

গ্রামবাসী বলছেন, নদী খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে। নদীতে দেশীয় প্রজাতির মাছ হবে তাতে বাড়বে মৎস্য উৎপাদন, কৃষি কাজে সেচ ব্যবস্থা সুবিধা হবে যদি খনন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারী গ্রামে স্ল্যুইজ গেট এলাকায় দশটি এস্কেভেটর মেশিন নিয়ে কালিহর নদী খনন উদ্বোধন করেছেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান।

১৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে ২৪ কি.মি নদী খনন কাজের বাস্তবায়ন করতে যাচ্ছে মিজানুর রহমান এবং আবুল কালাম আজাদ জেবি নামে ঠিকাদারি একটি প্রতিষ্ঠান।

নদী খনন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মাজহারুল ইসলাম রানা, ঠিকাদার সাব্বির খান প্রিন্সসহ সংশ্লিষ্টরাঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park